Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাশিয়ার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিতআইসিইউতে বিএনপি নেতা মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরেনতুন সংসদের সূচনায় সভাপতির আসনে ড. মোশাররফত্রয়োদশ সংসদের প্রথম দিন, একে একে সংসদে প্রবেশ করছেন এমপিরামধ্যপ্রাচ্যের যুদ্ধে ১১০০-এর বেশি শিশু নিহত-আহত: ইউনিসেফের সতর্কতাআজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, শুরু হতে পারে ঐতিহাসিক অধ্যায়যুক্তরাষ্ট্রের ৬টি হারানো পারমাণবিক বোমা আজও নিখোঁজ, বিশ্বজুড়ে উদ্বেগপারমাণবিক উত্তেজনায় সক্রিয় ‘ডুমসডে প্লেন’, ইরান ঘিরে মার্কিন তৎপরতার‍্যাঙ্কিং পয়েন্টের লড়াই: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে যুদ্ধে বাংলাদেশস্ত্রীর নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগপত্রে কামাল দম্পতিরাশিয়ার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিতআইসিইউতে বিএনপি নেতা মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরেনতুন সংসদের সূচনায় সভাপতির আসনে ড. মোশাররফত্রয়োদশ সংসদের প্রথম দিন, একে একে সংসদে প্রবেশ করছেন এমপিরামধ্যপ্রাচ্যের যুদ্ধে ১১০০-এর বেশি শিশু নিহত-আহত: ইউনিসেফের সতর্কতাআজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, শুরু হতে পারে ঐতিহাসিক অধ্যায়যুক্তরাষ্ট্রের ৬টি হারানো পারমাণবিক বোমা আজও নিখোঁজ, বিশ্বজুড়ে উদ্বেগপারমাণবিক উত্তেজনায় সক্রিয় ‘ডুমসডে প্লেন’, ইরান ঘিরে মার্কিন তৎপরতার‍্যাঙ্কিং পয়েন্টের লড়াই: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে যুদ্ধে বাংলাদেশস্ত্রীর নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগপত্রে কামাল দম্পতি

বিস্তারিত

Fahim

ঢাকা

প্রকাশিত : 12 March, 2026,
11:47 am

লিংক কপি করা হয়েছে!

বিমানবন্দর থেকেই ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়া থেকে ৯৮ বাংলাদেশি ফেরত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) থেকে ৯৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে ঢাকা থেকে বিমানে করে তারা মালয়েশিয়ায় পৌঁছালেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি। পরে তাদের সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

মালয়েশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKPS) শুক্রবার রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত KLIA’র টার্মিনাল ১ এ একটি অভিযান পরিচালনা করে। এ সময় মোট ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৯৮ জন বাংলাদেশি প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হন। পরে তাদের ‘নট টু ল্যান্ড’ (Not To Land) নোটিশ দেওয়া হয়।

সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, আটক যাত্রীরা ঢাকা থেকে ভোরের ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছেছিলেন। ধারণা করা হচ্ছে, দিনের বেলার কড়াকড়ি এড়াতেই তারা ভোরের ফ্লাইটে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ দিতে না পারার কারণে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এছাড়া, পর্যটন ভিসায় এসে অবৈধভাবে কাজ করা বা অবস্থান করার উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

AKPS জানিয়েছে, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা জোরদার করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...