Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 8 June, 2026,
3:15 pm

লিংক কপি করা হয়েছে!

মধুপুরে কোটি টাকার মাদকসহ ৫ কারবারি আটক, র‌্যাবের অভিযান

মধুপুরে কোটি টাকার মাদকসহ ৫ কারবারি আটক, র‌্যাবের অভিযান

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মধুপুরে র‌্যাব-১৪’র পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচজন আন্তঃজেলা মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে গাঁজা, নেশাজাতীয় ইনজেকশন ও বিদেশি মদ।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ৬ জুন সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প মধুপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুপুরের জলছত্র (২৫ মাইল) বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে তিনজনকে আটক করা হয়। তারা হলেন হবিগঞ্জ জেলার সেলিম (৩৫), নাজমা বেগম (৪৮) এবং মৌলভীবাজার জেলার আনোয়ারা বেগম (৪৭)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ব্যাগ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দ্বিতীয় অভিযানে রাত ৯টার দিকে একই এলাকার জামে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জয়পুরহাট জেলার মো. ইয়াজদুল হক (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার ব্যাগ থেকে ৬০০ পিস বুপ্রেনোরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

তৃতীয় অভিযানে রাত আনুমানিক ১০টার দিকে মধুপুর থানা সংলগ্ন সেতুর ওপর আরেকটি বাসে তল্লাশি চালিয়ে টাঙ্গাইল জেলার প্রান্ত পাল (২০) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...