Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 10 April, 2026,
2:18 pm

লিংক কপি করা হয়েছে!

১৭২৮ টাকার গ্যাস এখন ২০০০ টাকা! ভোক্তাদের ক্ষোভ

১৭২৮ টাকার গ্যাস এখন ২০০০ টাকা! ভোক্তাদের ক্ষোভ

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে ৪৫০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত বেশি।

সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (Bangladesh Energy Regulatory Commission) ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করে দেয়। তবে বাস্তবে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বাজারে এই দামে গ্যাস পাওয়া যাচ্ছে না।

স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, এক মাসের ব্যবধানে একটি সিলিন্ডারের দাম বেড়ে প্রায় ২ হাজার টাকায় পৌঁছেছে।

ভোক্তারা অভিযোগ করছেন, হঠাৎ গ্যাসের দাম বেড়ে যাওয়ায় তাদের দৈনন্দিন ব্যয় অনেক বেড়ে গেছে। অনেক পরিবারে মাসে একাধিক সিলিন্ডার প্রয়োজন হওয়ায় অতিরিক্ত খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন, তারা অসহায় অবস্থায় আছেন। কোম্পানিগুলো নির্ধারিত দামে সিলিন্ডার সরবরাহ না করায় এবং পরিবহন ও অন্যান্য খরচ যুক্ত হওয়ায় সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

এলপিজি ডিস্ট্রিবিউটর সমিতির দাবি, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও সরবরাহ চেইনের কারণে কোম্পানিগুলো বেশি দামে সিলিন্ডার দিচ্ছে। এতে পরিবেশকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং প্রশাসনিক জটিলতায় পড়ছেন।

এ অবস্থায় বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্টরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...