Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 May, 2026,
1:53 pm

লিংক কপি করা হয়েছে!

স্থানীয় নির্বাচন কবে শুরু হবে, জানালেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচন কবে শুরু হবে, জানালেন উপদেষ্টা

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে নতুন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে চলতি বছরের শেষ দিকে এবং পুরো প্রক্রিয়া শেষ হতে ১০ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে বিভিন্ন সরকারি কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই। নির্বাচন ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রেখেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে কোনো সাংবাদিক যেন অন্যায়ভাবে কারাগারে না থাকেন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি জানান, এবার ডেঙ্গুর প্রকোপ অতীতের তুলনায় কম থাকতে পারে বলে আশা করা হচ্ছে। তবে যেকোনো পরিস্থিতির জন্য জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি পুনরায় উল্লেখ করেন, নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বছরের শেষ দিকে এবং ধাপে ধাপে তা সম্পন্ন করতে সময় লাগবে।

এছাড়া আন্তর্জাতিক রাজনীতি প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, ভারতের কোনো নির্বাচন বা রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করবে না।

তিনি আরও জানান, দেশে জঙ্গিবাদের অস্তিত্ব রয়েছে এবং বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৮৯ শতাংশ। খুব শিগগিরই শতভাগ শিশু টিকার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।

তবে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হামে আক্রান্ত ও উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা ক্রমেই উদ্বেগজনকভাবে বাড়ছে, যা নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...