২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি হতাশা প্রকাশের পাশাপাশি সতীর্থদের প্রতি গর্ব এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
লিসান্দ্রো বলেন, বিশ্বকাপ ট্রফি দেশে নিয়ে যেতে না পারার কষ্ট হৃদয়ে থেকে যাবে। তবে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, চিকিৎসক দল এবং দলের সঙ্গে কাজ করা প্রত্যেকের জন্য তিনি গর্বিত।
আর্জেন্টাইন সমর্থকদের নিঃস্বার্থ সমর্থনের কথা স্মরণ করে তিনি বলেন, পুরো টুর্নামেন্টজুড়ে তাদের ভালোবাসা ও সমর্থন দলকে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানান তিনি।
পোস্টে লিসান্দ্রো আরও উল্লেখ করেন, একটি ম্যাচের ফলাফল কখনো পুরো যাত্রাকে সংজ্ঞায়িত করতে পারে না। নানা প্রতিকূলতা পেরিয়ে দলটি ফাইনালে পৌঁছেছে এবং সবসময় লড়াই চালিয়ে গেছে।
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘সেরাদের পতনই মাঝারিদের আনন্দ।’ পাশাপাশি সমর্থকদের দেশের প্রতি ভালোবাসা ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ধন্যবাদ সবাইকে। আমাদের দেশকে ভালোবাসুন, দেশের যত্ন নিন। আমি তোমাকে ভালোবাসি, আর্জেন্টিনা।’
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।