Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 6 April, 2026,
11:14 am

লিংক কপি করা হয়েছে!

ভূমধ্যসাগরে ট্র্যাজেডি ৭০ এর বেশি অভিবাসীর মৃত্যু

লিবিয়া নৌকাডুবি বাংলাদেশি নিখোঁজ সম্ভাবনা

সংগৃহীত ছবি

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির ঘটনায় বহু অভিবাসীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও থাকতে পারেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ছোট নৌকা তাজৌরা বন্দর থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বৈরী আবহাওয়ার কবলে পড়ে। একপর্যায়ে নৌকাটি ডুবে গিয়ে উল্টে যায়।

জার্মান উদ্ধার সংস্থা সি ওয়াচের একটি নজরদারি বিমান ঘটনাস্থলে পৌঁছে উল্টে থাকা নৌকাটি শনাক্ত করে। সেখানে কয়েকজনকে নৌকার সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়, আর অনেককে পানিতে ভাসতে দেখা গেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন। বেঁচে ফেরা কয়েকজনের বরাতে জানা গেছে, নৌকাটিতে ১০০ জনের বেশি যাত্রী ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি।

উদ্ধারকারী সংস্থাগুলোর ধারণা, এখনো ৭০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি থাকার আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপে পৌঁছাতে মানবপাচার চক্রের মাধ্যমে এমন ঝুঁকিপূর্ণ যাত্রা দিন দিন বাড়ছে। নিরাপদ ও বৈধ পথের অভাবে অনেকেই জীবন বাজি রেখে সমুদ্রপথে যাত্রা করছেন।

তবে এখন পর্যন্ত নিহত বাংলাদেশিদের সুনির্দিষ্ট সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজরদারিতে রেখেছে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...