Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim Hossain

Bangladesh

প্রকাশিত : 22 April, 2026,
11:03 am

লিংক কপি করা হয়েছে!

হামজার লেস্টারে বিষাদময় এক অধ্যায় রচনা

লেস্টারের চরম পতন, টানা দুই অবনমনে লিগ ওয়ানে

সংগৃহীত ছবি

২০১৬ সালের মে মাসে কিং পাওয়ার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ট্রফি জয় ছিল লেস্টার সিটির ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিন। অথচ ঠিক এক দশক পর, সেই ক্লাবই হাল সিটির বিপক্ষে ড্র করে নাম লেখাল ইতিহাসের সবচেয়ে হতাশাজনক এক অধ্যায়ে। প্রিমিয়ার লিগ জয়ের ১০ বছর এবং এফএ কাপ জয়ের মাত্র ৫ বছরের মাথায় ক্লাবটির এমন পতন ফুটবল ইতিহাসেই এক বড় ধাক্কা। ১৪২ বছরের ইতিহাসে প্রথমবার টানা দুইবার অবনমনের তিক্ত স্বাদ পেল লেস্টার যেন এক ভয়াবহ পতনের করুণ কাহিনি।

চ্যাম্পিয়নশিপে হাল সিটির বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করায় হামজা চৌধুরীর লেস্টার সিটি নেমে গেল তৃতীয় বিভাগ লিগ ওয়ানে। প্রিমিয়ার লিগ শিরোপার এক দশক পূর্তির আগেই এমন বিদায় মেনে নিতে পারেননি সমর্থকরা। ম্যাচ শেষে তারা ক্লাব মালিকপক্ষের পদত্যাগ দাবি করেন এবং খেলোয়াড়দের উদ্দেশে তীব্র দুয়োধ্বনি দেন।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া লেস্টার এখন ফুটবল ইতিহাসে মাত্র পঞ্চম ক্লাব হিসেবে টানা দুইবার অবনমিত হয়ে সরাসরি তৃতীয় স্তরে নেমে গেল।

অবনমন প্রায় নিশ্চিতই ছিল লেস্টারের। বাঁচতে হলে শেষ তিন ম্যাচ জয়ের পাশাপাশি অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হতো। কিন্তু হাল সিটির বিপক্ষে ড্রয়ের পর সেই সব সমীকরণও শেষ হয়ে যায়।

ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও জর্ডান জেমস ও লুক টমাসের গোলে ঘুরে দাঁড়ানোর আশা জাগে গ্যারি রোয়েটের দল। তবে দ্বিতীয়ার্ধে অলি ম্যাকবার্নির গোল সেই স্বপ্ন ভেঙে দেয়। হাতে দুই ম্যাচ বাকি থাকতেই অবনমন অঞ্চল থেকে ৭ পয়েন্ট দূরে চলে যায় লেস্টার, যা আর পেরোনো সম্ভব হয়নি।

পুরো ২০২৫-২৬ মৌসুমজুড়ে লেস্টারের পারফরম্যান্স ছিল দুঃস্বপ্নের মতো। ৪৪ ম্যাচে মাত্র ১১ জয় পাওয়া দলটির ব্যর্থতা মেনে নিয়েছেন কোচ গ্যারি রোয়েট। তিনি বলেন, “এটা কয়েক ম্যাচের ফল নয়, পুরো মৌসুমের প্রতিফলন। আমাদের মানতে হবে এটি ক্লাবের ইতিহাসের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি।” তিনি আরও যোগ করেন, “মাত্র কয়েক বছর আগেই এই ক্লাব প্রিমিয়ার লিগ জিতেছিল, আর আজকের এই বাস্তবতা খুবই বেদনাদায়ক।”

সমর্থকদের ক্ষোভও ছিল তীব্র। ম্যাচ শুরুর আগেই তারা খেলোয়াড়দের দুয়োধ্বনি দেয় এবং ম্যাচ শেষে “তোমরা এই জার্সির যোগ্য নও” বলে চিৎকার করতে থাকেন।

২০১৬ সালের সেই রূপকথার পর ২০২১ সালে এফএ কাপ জয় এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় সাফল্য সবই এখন কেবল স্মৃতি। কিন্তু সাম্প্রতিক পতন সেই গৌরবময় ইতিহাসকে ঢেকে দিয়েছে। ২০২৩ সালে অবনমনের পর দ্রুত ফিরে এলেও ২০২৫-২৬ মৌসুমে আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্লাবটি। কোচ পরিবর্তন, রুড ফন নিস্টেলরয়ের দায়িত্ব গ্রহণ সব চেষ্টা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত লেস্টারের পতন ঠেকানো গেল না।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...