Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 25 April, 2026,
1:37 pm

লিংক কপি করা হয়েছে!

সংযোগ সড়ক বন্ধ: লালমনিরহাটে হাজারো মানুষের চরম ভোগান্তি

লালমনিরহাটে রেলওয়ের সড়ক বন্ধ চরম ভোগান্তিতে হাজারো মানুষ

সংগৃহীত ছবি

লালমনিরহাট-রংপুর মহাসড়ক থেকে জেলা শহরের বিএনপি কলোনিতে প্রবেশের প্রধান সংযোগ সড়কটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ শনিবার সকালে পরিত্যক্ত রেললাইনের পাত বসিয়ে পথটি বন্ধ করে দেয়।

দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই সড়ক বন্ধ হয়ে যাওয়ায় এখন কলোনির বাসিন্দাদের মডেল মসজিদ, জেলা আদালত, পুলিশ সুপারের কার্যালয় ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে প্রায় এক কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

জানা গেছে, ২০০১ সালে লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে রেলওয়ের জমিতে গড়ে ওঠা এই কলোনির বাসিন্দারা প্রায় ২৫ বছর ধরে শিশু পার্কের পাশের এই সড়কটি ব্যবহার করে আসছিলেন। হঠাৎ করে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা রমজান আলী ও সাইদ মিয়া অভিযোগ করেন, বারবার অনুরোধ করা হলেও কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি। অপর বাসিন্দা শফিয়ার রহমান বলেন, অন্তত রিকশা চলাচলের মতো জায়গা রাখার অনুরোধ করা হলেও তা মানা হয়নি।

রাস্তা বন্ধের সময় উপস্থিত রেলওয়ের এক কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই পরিত্যক্ত রেললাইন ব্যবহার করে সড়কটি বন্ধ করা হয়েছে। তিনি দাবি করেন, এটি আগে থেকেই বন্ধ ছিল এবং তারা কেবল দায়িত্ব পালন করছেন।

সচেতন মহলের প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিনের জনচলাচলের পথ হঠাৎ বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্করা চরম দুর্ভোগে পড়েছেন। তিনি দ্রুত মানবিক বিবেচনায় সড়কটি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান।

এদিকে, বিষয়টি নিয়ে মোহাম্মদ তসলিম আহমদ খান-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...