Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তাগাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে নৃশংস হত্যা২ শতাংশ ডাউন পেমেন্টে মিলবে ঋণ নিয়মিত করার সুবিধাএক রাতেই লাখো ফলোয়ার উধাও, বিপাকে বিশ্ব তারকারাসোশ্যাল মিডিয়ায় অসামাজিকতার থাবা: বিপন্ন সামাজিক মূল্যবোধবেবিবাম্পের ছবি প্রকাশ, মা হওয়ার খবর জানালেন ঐশীমুক্তির আগেই বিতর্কে মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরল‘আমি বেঁচে আছি’ গুজব ছড়ানোদের বিরুদ্ধে ক্ষোভ শক্তি কাপুরেররাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 March, 2026,
2:57 pm

লিংক কপি করা হয়েছে!

কুমার শানুর সঙ্গে এআই ছবি ভাইরাল, ক্ষুব্ধ কুনিকা

কুমার শানুর সঙ্গে এআই ছবি ভাইরাল, ক্ষুব্ধ কুনিকা

সংগৃহীত ছবি

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক কুমার শানু ও অভিনেত্রী কুনিকা সদানন্দকে ঘিরে একটি এআই-জেনারেটেড ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কুনিকা এবং আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ওই ছবি শেয়ার করে কুনিকা ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যারা এমন ছবি তৈরি করেছে তাদের লজ্জা পাওয়া উচিত। পাশাপাশি তিনি উল্লেখ করেন, কুমার শানু বর্তমানে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং আদালতের নির্দেশে তার ব্যক্তিত্বের অধিকার সংরক্ষিত রয়েছে।

অনুমতি ছাড়া এমন ছবি প্রচার করলে সংশ্লিষ্টদের আইনি জটিলতায় পড়তে হতে পারে বলেও সতর্ক করেন তিনি। ভক্তদের উদ্দেশে কুনিকা বলেন, এ ধরনের ‘ফ্যানডম যুদ্ধ’ বন্ধ করা উচিত। প্রয়োজনে তিনি মানহানির মামলা করবেন বলেও জানান।

সম্প্রতি ‘বিগ বস ১৯’-এ অংশ নিয়ে কুনিকা কুমার শানুর সঙ্গে তার প্রায় ছয় বছরের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, সেই সম্পর্ক নিয়ে তার কোনো আফসোস নেই। তবে সে সময় তিনি মানসিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন, যা সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন করে তুলেছিল।

কুনিকার ভাষ্য অনুযায়ী, তারা একসময় স্বামী-স্ত্রীর মতোই একসঙ্গে ছিলেন। এমনকি কুমার শানুর ক্যারিয়ারের সাফল্যের সময়ে তার পোশাক থেকে শুরু করে ডায়েট পর্যন্ত দেখভাল করতেন তিনি।

তবে সময়ের সঙ্গে সম্পর্কটি জটিল হয়ে ওঠে। কুমার শানুর তৎকালীন স্ত্রী রিতা ভট্টাচার্য বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন। কুনিকা জানান, রাগের মাথায় রিতা একবার হকিস্টিক দিয়ে তার গাড়িও ভেঙে দিয়েছিলেন। শেষ পর্যন্ত নানা টানাপোড়েনের কারণে তাদের সম্পর্কের ইতি ঘটে।

সূত্র: এনডিটিভি

আরও

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...