Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচল বিপর্যস্ত, শাহজালালে বাতিল ২১০ ফ্লাইটরাশিয়া–ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মুন্সিগঞ্জের তরুণইরানের পারমাণবিক সক্ষমতা শেষ না হলে যুদ্ধবিরতি নয়: কানাডা-অস্ট্রেলিয়াকুয়েতের উপকূলে ইরানের ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকারহরমুজ প্রণালি বন্ধ হলে তেলের দাম ১৫০ ডলারে যেতে পারে: বিশেষজ্ঞ সতর্কতা১৪ এপ্রিল চালু হচ্ছে কৃষক কার্ড কর্মসূচি, উদ্বোধনে প্রধানমন্ত্রীমধ্যপ্রাচ্য উত্তেজনা, জ্বালানি সহায়তা চেয়ে ওয়াশিংটনে ঢাকার বার্তামন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন: প্রতিমন্ত্রীদের নতুন দায়িত্বসমূহঘাঁটি না দেওয়ায় স্পেনের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, বাণিজ্য বন্ধের হুমকিঘরমুখো যাত্রীদের স্বস্তি দিতে বাড়তে পারে ঈদের ছুটিমধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচল বিপর্যস্ত, শাহজালালে বাতিল ২১০ ফ্লাইটরাশিয়া–ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মুন্সিগঞ্জের তরুণইরানের পারমাণবিক সক্ষমতা শেষ না হলে যুদ্ধবিরতি নয়: কানাডা-অস্ট্রেলিয়াকুয়েতের উপকূলে ইরানের ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকারহরমুজ প্রণালি বন্ধ হলে তেলের দাম ১৫০ ডলারে যেতে পারে: বিশেষজ্ঞ সতর্কতা১৪ এপ্রিল চালু হচ্ছে কৃষক কার্ড কর্মসূচি, উদ্বোধনে প্রধানমন্ত্রীমধ্যপ্রাচ্য উত্তেজনা, জ্বালানি সহায়তা চেয়ে ওয়াশিংটনে ঢাকার বার্তামন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন: প্রতিমন্ত্রীদের নতুন দায়িত্বসমূহঘাঁটি না দেওয়ায় স্পেনের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, বাণিজ্য বন্ধের হুমকিঘরমুখো যাত্রীদের স্বস্তি দিতে বাড়তে পারে ঈদের ছুটি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 March, 2026,
10:14 am

লিংক কপি করা হয়েছে!

১৪ এপ্রিল চালু হচ্ছে কৃষক কার্ড কর্মসূচি, উদ্বোধনে প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল চালু হচ্ছে কৃষক কার্ড কর্মসূচি, উদ্বোধনে প্রধানমন্ত্রী

আসন্ন পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। আগামী ১৪ এপ্রিল এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কৃষিমন্ত্রী, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দেশের কৃষকদের জন্য এই কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে কৃষকেরা সরকারি বিভিন্ন সেবা ও সহায়তা সহজে পেতে পারবেন।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, কৃষক কার্ডধারীরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, ভর্তুকি, সহজ শর্তে কৃষিঋণ এবং কৃষি বীমার সুবিধা পাবেন। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া, বাজার পরিস্থিতি এবং ফসলের রোগবালাই সংক্রান্ত তথ্যও তারা জানতে পারবেন।

এই উদ্যোগের আওতায় শুধু শস্য উৎপাদনকারী কৃষকরাই নন, মৎস্য চাষী এবং প্রাণিসম্পদ খামারিদেরও অন্তর্ভুক্ত করা হবে।

প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের তথ্য সংগ্রহের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। এরপর পরীক্ষামূলকভাবে আটটি বিভাগের নয়টি নির্বাচিত উপজেলায় কৃষক কার্ড বিতরণ করা হবে।

নির্বাচিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর এবং কক্সবাজারের টেকনাফ।

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) মাঠপর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

সরকার জানিয়েছে, এই কর্মসূচির আওতায় ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সরাসরি আর্থিক সহায়তা বা কৃষি উপকরণ পাবেন। গড়ে প্রায় ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া খরিফ মৌসুমে নির্দিষ্ট শ্রেণির কৃষকদের জন্য বিশেষ অনুদানও দেওয়া হবে।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষামূলক কার্যক্রম শেষে ধাপে ধাপে দেশের সব উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে। আগামী কয়েক বছরের মধ্যে এটি জাতীয় পর্যায়ে পূর্ণাঙ্গভাবে চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকার আশা করছে, ‘কৃষক কার্ড’ চালু হলে কৃষকদের জন্য সরকারি সেবা ও সহায়তা আরও সহজ ও স্বচ্ছ হবে এবং কৃষি খাতের উন্নয়নে নতুন গতি আসবে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...