Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 4 July, 2026,
2:01 pm

লিংক কপি করা হয়েছে!

বান্দরবানে অস্ত্র-গুলিসহ কেএনএফ সদস্য আটক

বান্দরবানে অস্ত্র-গুলিসহ কেএনএফ সদস্য আটক

সংগৃহীত ছবি

বান্দরবানের থানচি উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাহাড়ের সশস্ত্র সংগঠন কুচি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার শেরকর পাড়া এলাকায় অভিযান চালিয়ে জৌথান বম (৫৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি থানচি সদর ইউনিয়নের পদ্ধ মৌজার শেরপা পাড়া এলাকার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সম্প্রতি কেএনএফ ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর গোপন আস্তানায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রাখা হয়।

অভিযানের একপর্যায়ে শেরকর পাড়া থেকে একটি বন্দুক ও কার্তুজসহ জৌথান বমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে জৌথান বমকে আদালতে পাঠানো হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...