Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
পাঁচ দশকে বদলে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীসাবেক ডিআইজি থেকে র‌্যাব ডিজি, দায়িত্বে আহসান হাবীবপুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রীদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীরানা প্লাজা থেকে বেঁচে ফিরেও রক্ষা পেলেন না, পদ্মায় প্রাণ গেল নাসিমারড্রোন হামলায় কেঁপে উঠল কুয়েত বিমানবন্দরতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগপাঁচ দশকে বদলে গেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রীসাবেক ডিআইজি থেকে র‌্যাব ডিজি, দায়িত্বে আহসান হাবীবপুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার নয়: স্বরাষ্ট্রমন্ত্রীদীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ, সতর্কবার্তাঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীরানা প্লাজা থেকে বেঁচে ফিরেও রক্ষা পেলেন না, পদ্মায় প্রাণ গেল নাসিমারড্রোন হামলায় কেঁপে উঠল কুয়েত বিমানবন্দরতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 29 March, 2026,
11:17 am

লিংক কপি করা হয়েছে!

মাতৃত্ব আমাকে বদলে দিয়েছে, আমি এখন বাঘিনী: কিয়ারা

মা হওয়ার পর আমি এখন বাঘিনী কিয়ারা

নতুন বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এ দক্ষিণি সুপারস্টার ইয়াশের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। মা হওয়ার পর এটি তার অন্যতম বড় প্রজেক্ট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, মাতৃত্ব তার জীবন ও দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এনেছে। তিনি বলেন, “মা হওয়ার পর আমি যেন বাঘিনী হয়ে উঠেছি। এখন অনেক বিষয়কে আর আগের মতো গুরুত্ব দিই না, আবার সন্তানের জন্য ছোট বিষয়গুলোও খুব গুরুত্বপূর্ণ মনে হয়।”

গত বছরের জুলাই মাসে মা হন কিয়ারা। পর্দায় সাধারণত তাকে মিষ্টি ও শান্ত চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে এখন তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা।

এদিকে সম্প্রতি সিনেমাটির একটি পোস্টার প্রকাশ পেয়েছে, যেখানে ইয়াশের কোলে কিয়ারাকে বসে থাকতে দেখা যায়। পোস্টারটি ঘিরে কিছুটা বিতর্ক তৈরি হলেও কিয়ারা বা নির্মাতারা বিষয়টি নিয়ে তেমন গুরুত্ব দেননি।

ছবির পরিচালক গীতু মোহনদাস জানান, ‘নাদিয়া’ চরিত্রের জন্য শুরু থেকেই কিয়ারাকেই ভেবেছিলেন তিনি। তার মতে, কিয়ারার অভিনয়ে একটি গভীর মানবিক আবেগ রয়েছে, যা চরিত্রটির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পরিচালক আরও বলেন, সিনেমায় সব সিদ্ধান্ত যুক্তি দিয়ে হয় না অনেক সময় অনুভূতি থেকেও সিদ্ধান্ত নিতে হয়। কিয়ারাকে কাস্ট করার বিষয়টিও তেমনই একটি সিদ্ধান্ত ছিল।

সূত্র: আনন্দবাজার

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...