Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 7 June, 2026,
10:26 am

লিংক কপি করা হয়েছে!

ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সংগৃহীত ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে খুলনা-ঢাকা ও খুলনা-রাজশাহী রুটে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

রোববার (৭ জুন) ভোরে উপজেলার সাবদালপুর এলাকায় মোবারকগঞ্জ রেলস্টেশন অতিক্রম করার পর এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, মালবাহী ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ দুটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাজাহান আলী জানান, দুর্ঘটনার কারণে খুলনার সঙ্গে ঢাকা ও রাজশাহীমুখী ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য খুলনা ও ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না। তবে দ্রুত সময়ের মধ্যে রেললাইন সচল করার চেষ্টা চলছে।

ঘটনার পর সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। লাইনচ্যুতির কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে খুলনা থেকে ঢাকাগামী ও উত্তরাঞ্চলগামী যাত্রীরা অনিশ্চয়তায় পড়েছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...