খুলনার লবণ চড়া এলাকায় ডাকাতদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন।
সোমবার (৪ মে) দুপুরে সংঘটিত ওই ঘটনায় রাজু জামান ওরফে ‘গলা কাটা রাজু’ (৩৪) পেটে গুলিবিদ্ধ হন। তিনি খুলনার শিপইয়ার্ড (চানমারী) এলাকার মৃত ইউনুস শেখের ছেলে।
ঘটনার পর পুলিশ তাকে আটক করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ পাহারায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।