Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 July, 2026,
1:06 pm

লিংক কপি করা হয়েছে!

খিলগাঁওয়ে বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদে স্বামী

খিলগাঁওয়ে বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদে স্বামী

সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকায় ভাড়া বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সাইফুলকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার রাত প্রায় ৮টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১১টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সানজিদা আক্তার মারিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. মহসিনের মেয়ে। তিনি রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রায় আট মাস আগে তার বিয়ে হয় এবং স্বামীর সঙ্গে দক্ষিণ গোরান এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

মারিয়ার ভাই মো. চান মিয়া জানান, সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা বারবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে মারিয়ার স্বামীকে ফোন করলে তিনি বাসায় গিয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দেন।

পরিবারের সদস্যরা বাসায় গিয়ে রান্নাঘর সংলগ্ন বারান্দার মেঝেতে মারিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলায় একটি দাগও দেখতে পান তারা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সাইফুলকে থানা হেফাজতে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকেরা মারিয়াকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনা করছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...