Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 July, 2026,
10:14 am

লিংক কপি করা হয়েছে!

খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে মানুষের ঢল, দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড়

সংগৃহীত ছবি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনের মতো রাজধানী তেহরানে মানুষের ঢল নেমেছে। রোববার ভোর থেকেই দেশটির বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ শোকানুষ্ঠানে অংশ নিতে রাজধানীতে জড়ো হন।

বার্তা সংস্থা মেহেরের খবরে বলা হয়েছে, তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় সকাল থেকেই শোকানুষ্ঠান শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। শেষ শ্রদ্ধা জানাতে দীর্ঘ সময় ধরে মানুষের ভিড় অব্যাহত ছিল।

দেশের বিভিন্ন প্রদেশ থেকে আসা শোকাহত মানুষ প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুরো অনুষ্ঠানস্থলজুড়ে ছিল শোকের আবহ।

শোকানুষ্ঠান নির্বিঘ্ন করতে নিরাপত্তা বাহিনী, চিকিৎসক দল, জরুরি সেবা কর্মী এবং স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে দেখা গেছে। আগত মানুষের জন্য চিকিৎসাসেবা, বিশ্রাম, খাবার এবং যাতায়াত ব্যবস্থাসহ প্রয়োজনীয় বিভিন্ন সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

সপ্তাহব্যাপী শোকানুষ্ঠান উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েনের পাশাপাশি সাঁজোয়া যান, ভারী অস্ত্র ও স্নাইপারও অবস্থান নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সরকারের পক্ষ থেকে জনসমাগম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে শোকানুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশেই চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...