Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 July, 2026,
11:43 am

লিংক কপি করা হয়েছে!

খামেনির জানাজায় হামাস, হিজবুল্লাহ ও হুথি প্রতিনিধিদের উপস্থিতি

সংগৃহীত ছবি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোক অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইরানপন্থি গোষ্ঠীর শীর্ষ প্রতিনিধিরা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আন্দোলন এবং ফিলিস্তিনের ইসলামিক জিহাদের প্রতিনিধিদের উপস্থিতি ছিল।

শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত এ শোক অনুষ্ঠানে হাজারো মানুষ প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এ তথ্য জানিয়েছে।

হিজবুল্লাহর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ ফনেইশ। হামাসের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক ব্যুরোর প্রধান মোহাম্মদ দারবিশ। হামাসের আরেক নেতা বাসেম নাইমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া ফিলিস্তিনের ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ আল নাখালা এবং ইয়েমেনের হুথি আন্দোলনের শীর্ষ নেতা ধাইফ আল্লাহ আল শামিও শোক অনুষ্ঠানে অংশ নেন।

ইরান দীর্ঘদিন ধরে হামাস, হিজবুল্লাহ ও হুথিসহ কয়েকটি আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। তেহরান এসব গোষ্ঠীকে প্রতিরোধ অক্ষ হিসেবে উল্লেখ করলেও যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশ তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা শুক্রবার থেকেই খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে অবস্থান নেন। শনিবার সাধারণ মানুষের অংশগ্রহণে শোক অনুষ্ঠানে বিপুল জনসমাগম ঘটে।

এদিকে খামেনির মরদেহ তেহরান থেকে কুমে নেওয়ার পর ইরাকের নাজাফ ও কারবালা হয়ে শেষ পর্যন্ত ইরানের মাশহাদে দাফনের পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এ উপলক্ষে দেশজুড়ে কয়েক দিনের শোক কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...