Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 10 May, 2026,
12:41 pm

লিংক কপি করা হয়েছে!

কেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ডোবা থেকে জামিরুল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মে) সকাল ৯টার দিকে পৌরসভার ওয়াশেরপুর গ্রামের সোহেল মিয়ার বাড়ির পেছনের একটি ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামিরুল কেন্দুয়া পৌরসভার চকবাট্টা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি একটি হাঁসের খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

পরিবারের তথ্য অনুযায়ী, জামিরুল গত শুক্রবার (৮ মে) বিকেল থেকে নিখোঁজ ছিলেন। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পরে সকালে স্থানীয়রা ডোবায় তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ডোবায় ভাসমান অবস্থায় মরদেহের খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে থানায় আনে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...