Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 June, 2026,
2:02 pm

লিংক কপি করা হয়েছে!

কাঁটাবনের ১৪ তলা ভবনে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২ জনের

সংগৃহীত ছবি

রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)। আগুনের পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন লাগার পর ভবনজুড়ে তল্লাশি চালানো হয়েছে। বর্তমানে ভবনের ভেতরে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...