Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 9 May, 2026,
4:31 pm

লিংক কপি করা হয়েছে!

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার লাইফ সাপোর্টে

কারিনা কায়সার লাইফ সাপোর্টে অবস্থার অবনতি

সংগৃহীত ছবি

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে।

শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি ‘ডানা ভাই জোশ’ নামে পরিচিত।

নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। কয়েকদিন আগে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত Evercare Hospital Dhaka-এ ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ডানা জানান, কারিনা কায়সার হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন। এতে তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, কারিনা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তবে অবস্থার অবনতি হওয়ায় গত রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

ফেসবুক পোস্টে ডানা লিখেছেন, পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য কারিনাকে ভারতে নেওয়ার চেষ্টা চলছে। তিনি সবার কাছে কারিনার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন

হাস্যরসাত্মক কনটেন্টের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার অভিনয় করেছেন ৩৬-৩৪-৩৬ ওয়েব ফিল্মে। এটি পরিচালনা করেছেন রেজাউর রহমান।

উল্লেখ্য, কারিনার পরিবারও দেশের পরিচিত সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের সঙ্গে যুক্ত। তার দাদি রানী হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু এবং বাবা কায়সার হামিদ জাতীয় দলের সাবেক ফুটবলার।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...