Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 21 May, 2026,
11:54 am

লিংক কপি করা হয়েছে!

রিয়েলিটি শো-র সেটে তেজস্বীকে বিয়ের প্রস্তাব করণের

করণ-তেজস্বীর বাগদান ভাইরাল রোমান্টিক ভিডিও

সংগৃহীত ছবি

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় জুটি করণ কুন্দ্রাতেজস্বী প্রকাশ অবশেষে বাগদান সম্পন্ন করেছেন। দীর্ঘদিন ধরে ভক্তদের প্রতীক্ষিত সেই মুহূর্তটি প্রকাশ্যে এসেছে নেটফ্লিক্সের নতুন রিয়েলিটি সিরিজ দেশি ব্লিং–এ।

শোয়ের এক বিশেষ পর্বে তেজস্বীকে চমকে দিয়ে বিয়ের প্রস্তাব দেন করণ। ২০ মে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘দেশি ব্লিং’, যা জনপ্রিয় শো দুবাই ব্লিং–এর ভারতীয় সংস্করণ, সেই সেটেই আয়োজন করা হয় এই বিশেষ মুহূর্তের।

জানা গেছে, শোয়ের অন্যান্য তারকা ও কলাকুশলীদের সহায়তায় পুরো অনুষ্ঠানস্থল দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছিল। সেখানে পৌঁছে তেজস্বী দেখতে পান পানির ওপর আলোকিত অক্ষরে লেখা— “তুমি কি আমাকে বিয়ে করবে?”

এরপর করণ এক হাঁটু গেড়ে বসে পাঞ্জাবি ভাষায় তেজস্বীকে বিয়ের প্রস্তাব দেন। এমন রোমান্টিক মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন তেজস্বী। আনন্দাশ্রু ধরে রাখতে না পেরে তিনি তাদের সম্পর্কের শুরুর দিকের নানা স্মৃতির কথা তুলে ধরেন।

তেজস্বী বলেন, বিগ বস থেকে বের হওয়ার পর অনেকে মনে করেছিলেন তাদের সম্পর্ক বেশিদিন টিকবে না। কেউ কেউ তাদের প্রেমকে ‘ভুয়া’ বলেও সমালোচনা করেছিলেন। তবে সব বাধা ও সমালোচনা পেরিয়ে তারা চার বছর ধরে একসঙ্গে আছেন।

অন্যদিকে করণ জানান, তেজস্বীর জীবনে আসার পর ভালোবাসা ও সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। বর্তমানে এই জুটি একসঙ্গে জনপ্রিয় রান্নাভিত্তিক কমেডি শো লাফটার শেফস–এ অংশ নিচ্ছেন।

তাদের বাগদানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই তারকা জুটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...