Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 3 May, 2026,
3:41 pm

লিংক কপি করা হয়েছে!

কাপড় থেকে কলমের কালির দাগ তোলার সহজ উপায়

কাপড় থেকে কলমের কালির দাগ তোলার সহজ উপায়

সংগৃহীত ছবি

শখের পোশাকে কলমের কালির দাগ পড়ে গেলে এখন আর চিন্তার কিছু নেই। ঘরোয়া কিছু সহজ উপাদান ব্যবহার করেই কাপড়কে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। ‘গুড হাউসকিপিং ইনস্টিটিউট’-এর বিশেষজ্ঞরা এ বিষয়ে কিছু কার্যকর পদ্ধতি জানিয়েছেন।

কালির দাগ তোলার কার্যকর উপায়

১। রাবিং অ্যালকোহল ব্যবহার

বলপয়েন্ট কলম বা মার্কারের তাজা দাগ তুলতে রাবিং অ্যালকোহল সবচেয়ে কার্যকর। দাগের নিচে টিস্যু বা কাগজের তোয়ালে রেখে উপর থেকে অ্যালকোহল প্রয়োগ করতে হবে। বড় দাগ হলে ১৫ মিনিট ভিজিয়ে রেখে পরে আলতোভাবে চাপ দিয়ে কালি শুষে নিতে হবে। শেষে ঠাণ্ডা পানিতে ধুয়ে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে হবে।

২। অ্যামোনিয়া ব্যবহার

অ্যামোনিয়া কালির রঞ্জক দ্রুত ভেঙে ফেলতে সাহায্য করে। প্রথমে দাগযুক্ত অংশ ঠাণ্ডা পানিতে ধুয়ে নিতে হবে। এরপর গরম পানি, ব্লিচ-মুক্ত ডিটারজেন্ট ও কয়েক ফোঁটা অ্যামোনিয়া মিশিয়ে কাপড়টি ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। প্রয়োজন হলে বেশি জেদি দাগে সারারাত ভিজিয়ে রাখা যেতে পারে।

৩। নেইল পলিশ রিমুভার (অ্যাসিটোন)

রাবিং অ্যালকোহল না থাকলে নেইল পলিশ রিমুভার দ্রুত সমাধান দিতে পারে। তুলা বা কাপড়ে সামান্য রিমুভার নিয়ে দাগের ওপর আলতোভাবে চেপে ধরতে হবে। তবে বেশি সময় ভিজিয়ে রাখা বা জোরে ঘষা যাবে না, এতে দাগ ছড়িয়ে যেতে পারে। শেষে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে।

গুরুত্বপূর্ণ টিপস:

দাগ পড়ার সাথে সাথে পরিষ্কার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়

  • দাগ না উঠা পর্যন্ত কাপড় ড্রায়ারে দেওয়া যাবে না, তাপ দিলে দাগ স্থায়ী হয়ে যেতে পারে
  • যেকোনো রাসায়নিক ব্যবহারের আগে কাপড়ের অদৃশ্য অংশে পরীক্ষা করে নেওয়া উচিত

বিশেষজ্ঞদের মতে, রাবিং অ্যালকোহল ও অ্যামোনিয়া সবচেয়ে কার্যকর পদ্ধতি হলেও সতর্কতার সঙ্গে ব্যবহার করাই উত্তম।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...