Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 6 April, 2026,
2:24 pm

লিংক কপি করা হয়েছে!

জঙ্গি নাটক সাজিয়ে ৯ হত্যা: ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি

কল্যাণপুর জাহাজবাড়ি হত্যা মামলা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে

সংগৃহীত ছবি

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ ভবনে কথিত জঙ্গি আস্তানা সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ক্ষমতাচ্যুত স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই শুনানি গ্রহণ করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘তাজ মঞ্জিল’ (জাহাজবাড়ি) ভবনে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) ‘অপারেশন স্ট্রম-২৬’ পরিচালনা করে। ওই অভিযানে কোনো প্রকার বাছ-বিচার ছাড়াই ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, এটি ছিল সুপরিকল্পিত ‘জঙ্গি নাটক’, যার মাধ্যমে নিরস্ত্র তরুণদের হত্যা করে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করা হয়েছে।

চলতি বছরের ২৯ জানুয়ারি প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে আদালত শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অভিযুক্তদের মধ্যে সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া কারাগারে রয়েছেন। বাকি ছয় আসামি, যার মধ্যে শেখ হাসিনা রয়েছেন, পলাতক।

আজকের শুনানিতে প্রসিকিউশন পক্ষ থেকে অভিযোগগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে। আদালত সন্তুষ্ট হলে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করার জন্য চার্জ গঠন করা হবে।

আইনি বিশ্লেষকদের মতে, বিগত সরকারের আমলে বিতর্কিত ‘ক্রসফায়ার’ ও ‘এনকাউন্টার’ সংক্রান্ত মামলাগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ বিচারিক প্রক্রিয়া। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...