Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 May, 2026,
5:21 pm

লিংক কপি করা হয়েছে!

‘জাস্টিস ফর রামিসা’ স্লোগানে উত্তাল মিরপুর

‘জাস্টিস ফর রামিসা’ স্লোগানে উত্তাল মিরপুর

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (২১ মে) সকালে মিরপুর-১১ এলাকায় এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা এতে অংশ নেন।

সকালে রামিসার বাসার সামনে থেকে এ এইচ মডেল স্কুলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মিরপুরের বিভিন্ন সড়ক ঘুরে আবার নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘জাস্টিস ফর রামিসা’ ও ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, শিশুদের বিরুদ্ধে এমন নৃশংস ঘটনা সমাজে উদ্বেগ তৈরি করছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি।

শিক্ষকরা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করার দাবি জানান তারা।

অভিভাবকদের অভিযোগ, এলাকায় অনেক সিসি ক্যামেরা অচল থাকায় নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। তারা এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানান।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...