Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 May, 2026,
10:51 am

লিংক কপি করা হয়েছে!

‘জাস্টিস কার্ড’ চালুর দাবি হাসনাতের, সরকারের সমালোচনা

‘জাস্টিস কার্ড’ চালুর দাবি হাসনাতের, সরকারের সমালোচনা

সংগৃহীত ছবি

দেশে সাধারণ মানুষ এখনও কাঙ্ক্ষিত ন্যায়বিচার থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চালুর দাবি জানিয়ে বলেছেন, বিভিন্ন খাতে নাগরিক সুবিধা থাকলেও বিচার পাওয়ার নিশ্চয়তা এখনো নিশ্চিত হয়নি।

বুধবার (২১ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের সুবিধা চালু রয়েছে। কিন্তু সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রয়োজন ন্যায়বিচার নিশ্চিত করা। সেই জায়গাতেই মানুষ সবচেয়ে বেশি হতাশ।

তিনি অভিযোগ করেন, হাসপাতালে আইসিইউ সংকট, চাকরিতে ঘুষ বাণিজ্য এবং থানায় দালালচক্রের দৌরাত্ম্য এখনো বন্ধ হয়নি। ফলে সাধারণ মানুষ ন্যায্য অধিকার ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এনসিপির এই নেতা বলেন, বিচারহীনতা ও দুর্নীতির সংস্কৃতি এখনো সমাজে রয়ে গেছে। অনেক মানুষ ভয় কিংবা অনাস্থার কারণে আইনি সহায়তা নিতে আগ্রহ হারিয়ে ফেলছে। গুম, হত্যা ও বিভিন্ন অপরাধের ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হাসনাত আরও বলেন, শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচারব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনশৃঙ্খলার উন্নয়ন ছাড়া জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি দমন ও নাগরিক অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় মানুষের মধ্যে হতাশা আরও বাড়বে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...