BTS-এর জনপ্রিয় সদস্য জিওন জাংকুক (Jungkook) সামরিক দায়িত্ব শেষে আবারও পূর্ণমাত্রায় আলোচনায়। সংগীতের পাশাপাশি এবার বিলাসবহুল ব্র্যান্ড জগতেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই তারকা।
সম্প্রতি তিনি বিশ্বখ্যাত সুইস লাক্সারি ঘড়ির ব্র্যান্ড Hublot-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। এর আগে থেকেই তিনি ফ্যাশন ব্র্যান্ড Calvin Klein-এর সঙ্গে কাজ করছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিল।
নতুন এই ব্র্যান্ড চুক্তির মাধ্যমে জাংকুকের গ্লোবাল ইমেজ আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সংগীত ক্যারিয়ারেও সমান দাপট দেখাচ্ছেন তিনি। সম্প্রতি প্রকাশিত তার পারফরম্যান্স ভিডিও ‘SWIM’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে ‘Seven’, ‘3D’ ও ‘Standing Next to You’-এর মতো গান দিয়ে আন্তর্জাতিক চার্টে শীর্ষস্থান দখল করেন জাংকুক।
তার প্রতিটি নতুন কাজ প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের মাঝে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। BTS-এর ফ্যানবেস ARMY তাকে ঘিরে সবসময়ই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড তৈরি করে।
সম্প্রতি বিভিন্ন ইভেন্ট ও ফ্যান ইন্টারঅ্যাকশনের মাধ্যমেও ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন জাংকুক, যা তার জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, জাংকুক এখন শুধুই একজন কেপপ শিল্পী নন,তিনি একটি শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ড। সংগীত, ফ্যাশন ও আন্তর্জাতিক উপস্থিতি সব মিলিয়ে নতুন প্রজন্মের অন্যতম প্রভাবশালী তারকা হয়ে উঠেছেন তিনি।
এখনো কোনো মতামত নেই।