Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 19 May, 2026,
2:49 pm

লিংক কপি করা হয়েছে!

জুলাই গণঅভ্যুত্থান মামলায় বড় সিদ্ধান্ত, ২৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

জুলাই গণঅভ্যুত্থান মামলায় বড় সিদ্ধান্ত, ২৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

সংগৃহীত ছবি

সিলেটে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা ৫৯টি মামলায় ২৮৪ জন আসামিকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।

পুলিশ সূত্রে জানা যায়, ফৌজদারি বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সিআরপিসি)–১৮৯৮ এ ১৭৩(এ) ধারা যুক্ত করা হয়েছে। এই বিধান অনুযায়ী, তদন্তে যদি দেখা যায় কোনো ব্যক্তিকে হয়রানিমূলকভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে তদন্ত কর্মকর্তা আদালতে অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করতে পারেন এবং আদালত তা পর্যালোচনা করে অব্যাহতির সিদ্ধান্ত নিতে পারেন।

এই প্রক্রিয়ার আওতায় সিলেট মহানগর পুলিশের অধীন বিভিন্ন থানার ৩৯টি মামলায় ১৪৪ জনকে এবং সিলেট রেঞ্জের তিন জেলার ২০টি মামলায় আরও ১৪০ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ব বিরোধ, প্রতিশোধপরায়ণতা কিংবা ব্যক্তিগত শত্রুতার কারণে অনেককে এসব মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলাগুলোতে তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। সাক্ষ্য-প্রমাণ, ডিজিটাল তথ্য বিশ্লেষণ এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে নির্ভুল তদন্ত নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ১৭৩(এ) ধারার কার্যকর প্রয়োগের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা এবং তদন্ত প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও মানসম্মত করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...