জুলাই মাসের শেষ দিক বা পহেলা আগস্টে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পরিদর্শনকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রস্তুতি কার্যক্রম পর্যালোচনা করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, জাদুঘরটির উদ্বোধন জুলাই মাসের শেষ সপ্তাহে অথবা আগস্টের শুরুতে করা হতে পারে। কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন বাসভবন গণভবনকে পরবর্তীতে “জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর” হিসেবে রূপান্তর করা হয়।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।