Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
4:17 pm

লিংক কপি করা হয়েছে!

গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমে ১৮৫৫ মামলা, তদন্ত চলমান

গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমে ১৮৫৫ মামলা, তদন্ত চলমান

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের পর সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় দেশে মোট ১ হাজার ৮৫৫টি মামলা হয়েছে বলে সংসদে তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

সরকারি তথ্যমতে, দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় ১ হাজার ৫৬টি মামলা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৫৮টি মামলার তদন্ত শেষ হয়েছে।

তদন্ত শেষ হওয়া মামলাগুলোর মধ্যে ৪৮টি হত্যা মামলায় এবং ১১০টি অন্যান্য মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

মন্ত্রী জানান, বাকি ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত এখনও প্রক্রিয়াধীন। বিপুলসংখ্যক মামলার কারণে তদন্ত একটি জটিল ও সময়সাপেক্ষ বিষয় হলেও দ্রুত শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়া মেনে তদন্ত করা হচ্ছে, যাতে বিচার কার্যক্রমে কোনো দুর্বলতা না থাকে।

জামিন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে রাষ্ট্রপক্ষ প্রতিটি মামলায় আসামিদের জামিনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করছে।

সরকার বলছে, এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...