Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 June, 2026,
3:56 pm

লিংক কপি করা হয়েছে!

জুলাই শহীদ পরিবারকে মাসে ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

জুলাই শহীদ পরিবারকে মাসে ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

সংগৃহীত ছবি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য বিশেষ মাসিক ভাতার প্রস্তাব করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের প্রতিটি পরিবারকে মাসিক ২০ হাজার টাকা হারে সম্মানি ভাতা দেওয়া হবে। একই সঙ্গে আন্দোলনে আহতদের শারীরিক অবস্থার ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, গুরুতর আহত বা ‘এ’ ক্যাটাগরির জুলাই যোদ্ধারা মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। ‘বি’ ক্যাটাগরির আহতদের জন্য মাসিক ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির আহতদের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য কর সুবিধাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের করমুক্ত আয়সীমা বৃদ্ধি করে ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য এই বিশেষ সহায়তা কর্মসূচি প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের মাধ্যমে জুলাই আন্দোলনে অবদান রাখা পরিবার ও আহত ব্যক্তিদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দীর্ঘমেয়াদি সহায়তার একটি ভিত্তি তৈরি হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...