Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 1 July, 2026,
2:02 pm

লিংক কপি করা হয়েছে!

জামালপুরে বিচারক দম্পতির বাসায় দুঃসাহসিক চুরি

সংগৃহীত ছবি

জামালপুর শহরে জানালার গ্রিল কেটে এক বিচারক দম্পতির বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসা থেকে হীরার আংটি, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌর শহরের দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন জামালপুর আদালতের সিভিল জজ (মেলান্দহ) আহমাদুল কবির সাকিল এবং দেওয়ানগঞ্জের সিভিল জজ নুসরাত জেরিন জেনি।

পুলিশ জানায়, দেওয়ানপাড়া এলাকার একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় গত সাত মাস ধরে ভাড়া থাকছেন বিচারক দম্পতি। মঙ্গলবার বিকেলে তারা বাসার বাইরে গেলে সেই সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়।

বিচারক আহমাদুল কবির সাকিল জানান, রাত ৮টার দিকে বাসায় ফিরে দরজার তালা খুলতে গিয়ে সমস্যায় পড়েন। প্রথমে তালা নষ্ট হয়েছে মনে করে একজন মিস্ত্রি ডাকেন। পরে বুঝতে পারেন তালা ঠিক থাকলেও ভেতর থেকে দরজা আটকে রয়েছে। রাত ৯টার পর দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায় জানালার গ্রিল কাটা, আলমারি ও আসবাবপত্র তছনছ করা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

বাড়ির মালিক আনোয়ার হোসেন বলেন, তিনতলা ভবনে মোট পাঁচটি ইউনিট রয়েছে। এর আগে সেখানে কখনও চুরির ঘটনা ঘটেনি। ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে তা সচল ছিল না। তার ধারণা, পরিকল্পিতভাবেই চুরির ঘটনা ঘটানো হয়েছে।

জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...