Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 5 May, 2026,
11:52 am

লিংক কপি করা হয়েছে!

ইন্টারনেট সেবার আধুনিকায়ন: উচ্চগতির নেটওয়ার্কের আওতায় জাবি

ইন্টারনেট সেবার আধুনিকায়ন উচ্চগতির নেটওয়ার্কের আওতায় জাবি

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ওপেন স্পেসগুলোতে উচ্চগতির ইন্টারনেট (ওয়াই-ফাই) সুবিধা চালুর কাজ শুরু করেছে।

আধুনিক শিক্ষা, তথ্য আদান-প্রদান ও গবেষণার পরিবেশ উন্নত করতে ক্যাম্পাসের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাকসুর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন।

প্রকল্পের প্রথম ধাপে ক্যাম্পাসের পাঁচটি জনগুরুত্বপূর্ণ পয়েন্টে উচ্চক্ষমতাসম্পন্ন আধুনিক ‘অ্যাক্সেস পয়েন্ট’ স্থাপন করা হচ্ছে। প্রতিটি পয়েন্ট থেকে প্রায় ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবেন।

এছাড়া প্রতিটি স্থানে একসঙ্গে অন্তত ৫০০ জন শিক্ষার্থী কোনো ধীরগতি ছাড়াই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

রাশেদুল ইসলাম লিখন জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার সমাধানে প্রশাসনের সহযোগিতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতেই ওপেন স্পেসগুলোতে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই চালু করা হচ্ছে, যার কাজ চলতি সপ্তাহের বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে শেষ হতে পারে।

তিনি আরও বলেন, ওপেন স্পেসের পাশাপাশি হলগুলোতেও ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে পুরো ক্যাম্পাসই নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার আওতায় আসবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...