Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 29 April, 2026,
5:28 pm

লিংক কপি করা হয়েছে!

জবিতে হুলুস্থুল: ক্যাফেটেরিয়ার তেহারিতে মিলল পালকসহ মুরগির মাংস

জবি ক্যাফেটেরিয়ায় খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে ফের অভিযোগ উঠেছে। তেহারির মাংসে মুরগির লোম এবং খিচুড়িতে অতিরিক্ত গুঁড়া মরিচ ব্যবহারের অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী। এ ঘটনায় ক্যাফেটেরিয়া পরিচালনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জকসুর তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার সকালে ক্যাফেটেরিয়া থেকে কেনা তেহারি খাওয়ার সময় মাংসে মুরগির চামড়ার সঙ্গে লোমযুক্ত অংশ দেখতে পান। এতে তিনি খাবার সম্পূর্ণ করতে পারেননি এবং সারাদিন আর খেতেও পারেননি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাকিব রায়হান অভিযোগ করেন, ডিম-খিচুড়িতে অতিরিক্ত গুঁড়া মরিচ ব্যবহার করা হয়েছে, যার ফলে খাওয়ার পর পেটে জ্বালাপোড়া অনুভব হয়েছে। তিনি বলেন, দাম কমানোর নির্দেশনা থাকলেও খাবারের মান অত্যন্ত নিম্নমানের

ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাবিবুল বাশার জানান, এর আগেও তিনি লোমযুক্ত মাংস পেয়েছিলেন। অভিযোগ করলেও ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি বলে তিনি দাবি করেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহীন আলম বলেন, দীর্ঘদিন ধরেই ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে অভিযোগ থাকলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হওয়ায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগের বিষয়ে ক্যাফেটেরিয়া পরিচালক মাসুদ রানা বলেন, সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে আনা মুরগির মধ্যেই সমস্যা থাকতে পারে। এটি অনিচ্ছাকৃত ভুল বলে তিনি দাবি করেন।

এদিকে জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ বলেন, ক্যাফেটেরিয়ার খাবারের মান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু যথাযথ তদারকির অভাবে বারবার এমন ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক সহযোগী অধ্যাপক ড. কে এ এম রিফাত হাসান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...