Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বানবাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 27 March, 2026,
6:56 pm

লিংক কপি করা হয়েছে!

যশোরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যশোরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যশোর সদর উপজেলার ফতেপুর দাইতলা এলাকায় গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালক ও যাত্রীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’-এর বাসটি যাত্রা শুরুর আগেই গ্যাস লাইনে ত্রুটি ধরা পড়ে। পরে সেটি মেরামত করে বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

তবে দাইতলা এলাকায় পৌঁছানোর পর আবারও পাইপলাইনে লিকেজ দেখা দেয়। মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায় এবং দ্রুত পুরো যানবাহনে ছড়িয়ে পড়ে।

হঠাৎ আগুন দেখে আতঙ্কিত যাত্রীরা দরজা ও জানালা দিয়ে দ্রুত বেরিয়ে আসেন। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান সবাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের পলকেই বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

যশোর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মুজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ ও যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...