Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 6 April, 2026,
1:23 pm

লিংক কপি করা হয়েছে!

ইলিশের দাম কমবে কীভাবে? ফর্মুলা জানালেন মৎস্যমন্ত্রী

জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ সরকার ইলিশ উৎপাদন ও সরবরাহ বাড়াবে

সংগৃহীত ছবি

সরকার ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে, যার ফলে দাম কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে ইলিশ পৌঁছাবে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই তথ্য জানিয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ আগামী ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল পর্যন্ত চলবে। দেশের ২০টি জেলায় এই সপ্তাহ উদযাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল চাঁদপুরে অনুষ্ঠিত হবে।

মন্ত্রী আরও বলেন, জাটকা আহরণ, ক্রয়-বিক্রি ও মজুত থেকে সবাইকে বিরত থাকতে হবে। সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে যাতে সংরক্ষণ কার্যক্রম সফল হয়।

ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে তিনি জানান, সরকার কোনো ইলিশ রপ্তানি করে না; যা পাঠানো হয়, তা শুধুমাত্র সৌজন্যমূলক। এবারের পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না তা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত দেবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণ কার্যক্রমে প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অন্যান্য সহায়তা প্রদান করা হবে এবং আর্থিক সহায়তা বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...