Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 June, 2026,
10:17 am

লিংক কপি করা হয়েছে!

৪ মিনিটও লাগল না, বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের বাজিমাত

সংগৃহীত ছবি

বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত সূচনা করেছে জাপান। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে গেছে এশিয়ার শক্তিশালী দলটি।

এই ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের একটি বিশেষ মাইলফলকের সাক্ষী। কারণ এটি বিশ্বকাপের ১০০০তম ম্যাচ।

প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসকে রুখে দিয়ে আলোচনায় আসা জাপান এদিনও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। সেই চাপের ফলও পেয়ে যায় খুব দ্রুত।

ম্যাচের চতুর্থ মিনিটে বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন কেইতো নাকামুরা। তার নিখুঁত পাস বক্সের ভেতরে পৌঁছে যায় দাইচি কামাদার কাছে। জটলার মধ্যে বলের নিয়ন্ত্রণ নিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন জাপানি মিডফিল্ডার।

শুরুর এই গোলের পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় জাপানের খেলোয়াড়দের। অন্যদিকে ম্যাচে ফিরতে এখন বাড়তি চাপ সামলাতে হবে তিউনিসিয়াকে।

গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেলে নকআউট পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে যাবে জাপান।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...