Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 April, 2026,
12:18 pm

লিংক কপি করা হয়েছে!

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিলের দাবি পরওয়ারের

শেরপুর–বগুড়া নির্বাচন বাতিলের দাবি জামায়াতের পরওয়ার

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শেরপুর–৩ ও বগুড়া–৬ আসনের নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না, আর এই দুটি আসনের ঘটনাই তার প্রমাণ।

শুক্রবার (১০ এপ্রিল) বায়তুল মোকাররমে জুমার নামাজের পর জামায়াতের এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, ওই দুই আসনের নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এসব অভিযোগ তুলে দলটি বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করে।

এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্পর্কে মন্তব্য করে বলেন, তাদের বর্তমান রাজনৈতিক পথ দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, শেখ হাসিনা না থাকলেও দেশের পরিস্থিতিতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান না নেওয়ায় বিএনপি ‘মুনাফিকের পরিচয় দিয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ক্ষমতার অপব্যবহার করে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে। সংসদে জুলাই সনদ মানার কথা বললেও গণভোট মানছে না তারা। তার মতে, গণভোটের ফলাফল জনগণের ইচ্ছার প্রতিফলন এবং তা অস্বীকার করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...