Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Dhaka, Bangladesh

প্রকাশিত : 13 July, 2026,
2:38 pm

লিংক কপি করা হয়েছে!

করোনায় আক্রান্ত কুমার শানুর ছেলে জান কুমার শানু

করোনায় আক্রান্ত কুমার শানুর ছেলে জান হাসপাতালে ভর্তি

সংগৃহীত ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর ছেলে ও গায়ক জান কুমার শানু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১২ জুলাই) হাসপাতালের বেড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি নিজেই এ তথ্য জানান।

তবে নিজের অসুস্থতার খবরও তিনি জানিয়েছেন স্বভাবসুলভ রসিকতার ভঙ্গিতে। ভিডিওতে জান বলেন, “চীন থেকে আমার এক বন্ধু এসেছে।” পরে তিনি স্পষ্ট করেন, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর কোনো ধরনের ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শুধু কিংবদন্তি গায়ক কুমার শানুর ছেলে হিসেবেই নয়, নিজস্ব পরিচয়েও সংগীতাঙ্গনে পরিচিত মুখ জান কুমার শানু। বিশেষ করে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৪’-এ অংশ নেওয়ার পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। নিয়মিত গান, ব্যক্তিগত জীবন এবং বিভিন্ন কাজের আপডেট ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

জানের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভিডিওটির মন্তব্য ঘরে অসংখ্য অনুরাগী তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। কেউ লিখেছেন, “শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসুন”, আবার কেউ পরামর্শ দিয়েছেন নিজের যত্ন নেওয়ার জন্য।

ভক্তদের ভালোবাসা ও শুভকামনায় ইতোমধ্যে ভরে গেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ। বর্তমানে সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

সূত্র: এই সময়

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...