Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 May, 2026,
10:36 am

লিংক কপি করা হয়েছে!

ইবিতে বাসে বাগবিতণ্ডা, রাতেই দুই বিভাগের সংঘর্ষে আহত ৬

ইবিতে বাসে বাগবিতণ্ডা, রাতেই দুই বিভাগের সংঘর্ষে আহত ৬

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসের ভেতরে সিনিয়র-জুনিয়রের বাগবিতণ্ডাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুমতি বাসে প্রথমে উত্তেজনার সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহগামী বাসে লোকপ্রশাসন বিভাগের কয়েকজন শিক্ষার্থী উচ্চস্বরে কথা বলা ও গান বাজানো নিয়ে অন্য শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে কথা কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করা হয়।

ঘটনার পর রাতের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দুই বিভাগের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেন। পরে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও আহত হন বলে জানা গেছে।

বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের সহপাঠীর ওপর হামলার প্রতিবাদ করতে গেলে আবারও তাদের ওপর আক্রমণ করা হয়। অন্যদিকে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা দাবি করেন, ভুল বোঝাবুঝি মেটাতে গেলেও তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কয়েকটি স্থাপনায় ভাঙচুরের অভিযোগও উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা চলছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফখরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...