Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

দক্ষিণ লেবাননে স্থল অভিযান জোরদার করতে নতুন করে সেনা মোতায়েন করেছে ইসরাইল। মঙ্গলবার দেশটি তাদের সেনাবাহিনীর ৯৮তম ডিভিশন মোতায়েন করেছে।

আনাদোলু এজেন্সি জানায়, অতিরিক্ত এই ডিভিশন যুক্ত হওয়ার মাধ্যমে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে তেল আবিব। তবে লেবাননের ভেতরে এই অভিযান কতটা বিস্তৃত হবে, তা এখনও স্পষ্ট নয়।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, আগে থেকেই ৯১তম, ৩৬তম, ১৪৬তম ও ১৬২তম ডিভিশন ওই অঞ্চলে সক্রিয় ছিল। নতুন করে ৯৮তম ডিভিশন যোগ হওয়ায় এখন দক্ষিণ লেবাননে মোট পাঁচটি ডিভিশন মোতায়েন রয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এই নতুন ডিভিশনটি সামনের প্রতিরক্ষা লাইন শক্তিশালী করবে এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য হুমকি মোকাবিলায় কাজ করবে।

এদিকে ইসরাইলের সংবাদমাধ্যম Yedioth Ahronoth জানিয়েছে, দক্ষিণ লেবাননের পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ এলাকা গাজার তুলনায় বেশি জটিল, যা ইসরাইলি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অভিযানের অন্যতম লক্ষ্য হচ্ছে হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর দিকে সরিয়ে দেওয়া এবং সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ন্ত্রণে নেওয়া।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনী রাজনৈতিক নেতৃত্বের কাছে একটি নতুন সামরিক পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে সীমান্তবর্তী গ্রামগুলো নিয়ন্ত্রণে নেওয়া এবং দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি বজায় রাখার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, এই কৌশল ইসরাইলের ‘নিরাপত্তা বলয়’ তৈরির অংশ হলেও আন্তর্জাতিক আইনে এটি দখলদারিত্ব হিসেবে বিবেচিত হতে পারে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...