Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

ঢাকা

প্রকাশিত : 16 May, 2026,
12:43 pm

লিংক কপি করা হয়েছে!

ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি বাড়ল আরও ৪৫ দিন

ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি বাড়ল আরও ৪৫ দিন

সংগৃহীত ছবি

দক্ষিণ লেবাননে চলমান উত্তেজনা কমাতে ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে দুই দিনের বৈঠক শেষে শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ নতুন করে বাড়ানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আলোচনায় আরও অগ্রগতি আনতেই এই সময় বাড়ানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল রবিবার শেষ হওয়ার কথা ছিল।

গত মার্চে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা শুরুর কয়েক দিনের মাথায় হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল।

সংঘাতের কারণে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে সমঝোতার পরও দক্ষিণ লেবাননের কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে।

ওয়াশিংটনে অনুষ্ঠিত সাম্প্রতিক এই আলোচনা ইসরায়েল ও লেবাননের মধ্যে গত কয়েক দশকের অন্যতম উচ্চপর্যায়ের যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় দুই দেশের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারাও অংশ নেন।

টমি পিগট জানান, আগামী ২৯ মে পেন্টাগনে নতুন নিরাপত্তা সংলাপ শুরু হবে। পাশাপাশি জুনের শুরুতে রাজনৈতিক পর্যায়ের আরেক দফা আলোচনা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এই আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি, সীমান্ত নিরাপত্তা এবং পারস্পরিক সার্বভৌমত্বের স্বীকৃতি প্রতিষ্ঠার পথ আরও এগিয়ে যাবে বলে যুক্তরাষ্ট্র আশা করছে।

লেবাননের প্রতিনিধিদল জানিয়েছে, তারা যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির দিকে এগোতে আগ্রহী। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সহায়তায় নতুন নিরাপত্তা সংলাপ শুরু হওয়ায় দেশটির জনগণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার আলোচনা প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও আলোচনার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরো প্রক্রিয়ায় নাগরিকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...