Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাশিয়ার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিতআইসিইউতে বিএনপি নেতা মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরেনতুন সংসদের সূচনায় সভাপতির আসনে ড. মোশাররফত্রয়োদশ সংসদের প্রথম দিন, একে একে সংসদে প্রবেশ করছেন এমপিরামধ্যপ্রাচ্যের যুদ্ধে ১১০০-এর বেশি শিশু নিহত-আহত: ইউনিসেফের সতর্কতাআজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, শুরু হতে পারে ঐতিহাসিক অধ্যায়যুক্তরাষ্ট্রের ৬টি হারানো পারমাণবিক বোমা আজও নিখোঁজ, বিশ্বজুড়ে উদ্বেগপারমাণবিক উত্তেজনায় সক্রিয় ‘ডুমসডে প্লেন’, ইরান ঘিরে মার্কিন তৎপরতার‍্যাঙ্কিং পয়েন্টের লড়াই: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে যুদ্ধে বাংলাদেশস্ত্রীর নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগপত্রে কামাল দম্পতিরাশিয়ার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্থগিতআইসিইউতে বিএনপি নেতা মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরেনতুন সংসদের সূচনায় সভাপতির আসনে ড. মোশাররফত্রয়োদশ সংসদের প্রথম দিন, একে একে সংসদে প্রবেশ করছেন এমপিরামধ্যপ্রাচ্যের যুদ্ধে ১১০০-এর বেশি শিশু নিহত-আহত: ইউনিসেফের সতর্কতাআজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, শুরু হতে পারে ঐতিহাসিক অধ্যায়যুক্তরাষ্ট্রের ৬টি হারানো পারমাণবিক বোমা আজও নিখোঁজ, বিশ্বজুড়ে উদ্বেগপারমাণবিক উত্তেজনায় সক্রিয় ‘ডুমসডে প্লেন’, ইরান ঘিরে মার্কিন তৎপরতার‍্যাঙ্কিং পয়েন্টের লড়াই: পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে যুদ্ধে বাংলাদেশস্ত্রীর নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগপত্রে কামাল দম্পতি

বিস্তারিত

Fahim

ঢাকা

প্রকাশিত : 10 March, 2026,
11:45 am

লিংক কপি করা হয়েছে!

যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরান: আইআরজিসি

যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরান

ইরান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে তেহরান বলছে, যুদ্ধ কখন বন্ধ হবে তা নির্ধারণ করবে ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জোর দিয়ে বলেছে, ‘সমীকরণ এবং এই অঞ্চলের ভবিষ্যৎ অবস্থা এখন তেহরানের বাহিনীর হাতে।’

ট্রাম্পের ‘ইরানের সঙ্গে সংঘাত দ্রুত শেষ হবে’ এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আইআরজিসি এই মন্তব্য করেছে।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘আমরাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যতের অবস্থা এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে; আমেরিকান বাহিনী যুদ্ধ শেষ করবে না।’

এর আগে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্বল্পস্থায়ী হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, নতুন সর্বোচ্চ নেতা বেছে নেওয়া ইরানের কারণে যদি বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হয়, তাহলে সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে।

কয়েক ঘণ্টা পরে মার্কিন কমান্ডার-ইন-চিফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘যদি ইরান এমন কিছু করে যা হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে তারা এখন পর্যন্ত যতটা আঘাত পেয়েছে তার চেয়ে বিশ গুণ বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের আঘাত পাবে।’

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...