Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 4 July, 2026,
3:07 pm

লিংক কপি করা হয়েছে!

হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না: ইরান

হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না: ইরান

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। যুক্তরাজ্য ও ফ্রান্স কৌশলগত এই জলপথে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে বহুজাতিক সামরিক মিশন মোতায়েনের প্রস্তুতির কথা জানানোর পর শনিবার (৪ জুলাই) এ সতর্কবার্তা দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারিবাবাদি বলেন, “হরমুজ প্রণালি বাইরের শক্তিগুলোর সামরিক শক্তি প্রদর্শনের স্থান নয়।”

তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব উপকূলবর্তী দেশগুলোর। এ জলপথে যেকোনো বিদেশি সামরিক তৎপরতার বিরুদ্ধে ইরান সতর্ক অবস্থানে রয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “যারা এ অঞ্চলে নতুন সংকট সৃষ্টি করবে, তাদের পদক্ষেপের পরিণতির দায়ও তাদেরই বহন করতে হবে।” তিনি এটিকে একটি ‘গুরুতর সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেন।

গারিবাবাদির এ মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে জানিয়েছে, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে তারা বৃহত্তর বহুজাতিক সামরিক মিশন মোতায়েনের জন্য প্রস্তুত। একই সঙ্গে ওমানের আঞ্চলিক জলসীমায় নিরাপত্তা জোরদারে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও জানিয়েছে দুই দেশ।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই জলপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে এখানে যেকোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...