Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 20 May, 2026,
11:31 am

লিংক কপি করা হয়েছে!

আবার যুদ্ধ হলে বিশ্ব দেখবে নতুন চমক, হুঁশিয়ারি ইরানের

আবার যুদ্ধ হলে বিশ্ব দেখবে নতুন চমক, হুঁশিয়ারি ইরানের

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বিশ্ব নতুন বাস্তবতা দেখবে বলে সতর্ক করেছে ইরান। তেহরানের দাবি, সাম্প্রতিক সংঘাত থেকে অর্জিত সামরিক অভিজ্ঞতা ভবিষ্যৎ যুদ্ধে বড় ধরনের চমক এনে দিতে পারে।

মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতে ইরানি বাহিনী গুরুত্বপূর্ণ সামরিক শিক্ষা ও কৌশলগত অভিজ্ঞতা অর্জন করেছে। ভবিষ্যতে যদি আবারও সংঘাত শুরু হয়, তাহলে শত্রুপক্ষকে আরও অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

আরাঘচি দাবি করেন, মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে যুদ্ধবিমান ক্ষতির যে তথ্য উঠে এসেছে, তা ইঙ্গিত দেয় যে ইরানই প্রথম যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রকে শত শত কোটি ডলারের সামরিক ক্ষতির হিসাব দিতে হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দেন, নতুন করে হামলা শুরু হলে তেহরান কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজন হলে নতুন ফ্রন্টও খোলা হতে পারে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে নতুন একটি চুক্তিতে পৌঁছাতে দুই থেকে তিন দিনের সময়সীমা দিয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। যদিও দুই দেশের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি।

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে সেখানে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।

এ ছাড়া গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র আরও একটি নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী। এর ফলে এখন পর্যন্ত আটক নৌযানের সংখ্যা দাঁড়িয়েছে ৬১টিতে।

সূত্র: Al Jazeera

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...