Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 26 March, 2026,
9:54 pm

লিংক কপি করা হয়েছে!

যুদ্ধ থামাতে ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা

যুদ্ধ থামাতে ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা

সংগৃহীত ছবি

চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে এই আলোচনা চলছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান-প্রদানের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ সংলাপ চলছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১৫ দফার একটি প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছে, যা বর্তমানে তেহরান বিবেচনা করছে।

দার বলেন, এই উদ্যোগে তুরস্ক ও মিসরসহ কয়েকটি দেশ সমর্থন জানিয়েছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে উভয় দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখায় ইসলামাবাদকে এই আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে।

কূটনৈতিক সূত্র জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরও এই আলোচনায় সক্রিয় ভূমিকা রাখছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সরাসরি কোনো আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, বর্তমানে ইরানের নীতি হলো প্রতিরোধ চালিয়ে যাওয়া। যদিও বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে বার্তা আদান-প্রদানের বিষয়টি তিনি স্বীকার করেছেন।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...