Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Bangladesh

প্রকাশিত : 15 April, 2026,
3:12 pm

লিংক কপি করা হয়েছে!

মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা স্যাটেলাইট ব্যবহার, চাঞ্চল্যকর দাবি

মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা স্যাটেলাইট ব্যবহার, চাঞ্চল্যকর দাবি

সংগৃহীত ছবি

চলমান আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা ও নজরদারিতে চীনা নির্মিত একটি গুপ্তচর স্যাটেলাইট ব্যবহারের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ইরান একটি চীনা কোম্পানি নির্মিত উন্নত নজরদারি স্যাটেলাইট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনার ওপর নজরদারি চালিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘টিইই-০১বি’ নামের এই স্যাটেলাইটটি চীনের একটি প্রতিষ্ঠান নির্মাণ ও উৎক্ষেপণ করে। পরে ২০২৪ সালের শেষ দিকে এটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এয়ারোস্পেস শাখা গোপনে অধিগ্রহণ করে বলে দাবি করা হয়েছে।

ফাঁস হওয়া সামরিক নথির বরাতে আরও বলা হয়, এই স্যাটেলাইটের মাধ্যমে সৌদি আরব, জর্দান, বাহরাইন ও ইরাকের কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটির ওপর নজরদারি চালানো হয়।

মার্চ মাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে এসব স্থাপনার ছবি সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সৌদি আরবের একটি বিমানঘাঁটির একাধিক ছবি নির্দিষ্ট তারিখে তোলা হয় বলে দাবি করা হয়েছে।

এছাড়া জর্দান, বাহরাইন এবং ইরাকের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক এলাকার ওপরও নিয়মিত নজরদারি চালানো হয় বলে প্রতিবেদনে জানানো হয়।

অন্যদিকে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র, চীন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরান রাশিয়ার কাছ থেকেও গোয়েন্দা স্যাটেলাইট তথ্য ব্যবহার করে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও পাল্টা হামলার কারণে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...