Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 April, 2026,
10:33 am

লিংক কপি করা হয়েছে!

চুক্তি না হলে আবার হামলা, ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

চুক্তি না হলে আবার হামলা, ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই শান্তিচুক্তি না হলে আবারও সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ অবস্থান স্পষ্ট করেন।

যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসছে

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা শেষ হবে ২২ এপ্রিল। বাংলাদেশ সময় অনুযায়ী এর মেয়াদ শেষ হবে ২৩ এপ্রিল সকাল নাগাদ।

এই সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে কী হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব কম।

আবার শুরু হতে পারে অভিযান

সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকেই ইরানে পুনরায় অভিযান শুরু হতে পারে।

তার ভাষায়, চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে এবং সেটি বিলম্বিত হওয়ার সম্ভাবনা নেই।

ব্যর্থ ইসলামাবাদ বৈঠক

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েকদিন পর শান্তিচুক্তির লক্ষ্যে ইসলামাবাদে বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধিদল। তবে দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার আলোচনা শেষে কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়।

এই ব্যর্থ আলোচনার পরই পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

‘ভালো চুক্তি’ চান ট্রাম্প

তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে একটি কার্যকর ও ভালো চুক্তি করতে চান। এজন্য সময় নিতে তার আপত্তি নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, তাড়াহুড়া করে কোনো দুর্বল চুক্তি করতে চান না যুক্তরাষ্ট্র, বরং শক্তিশালী ও কার্যকর সমঝোতাই তাদের লক্ষ্য।

বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির সময়সীমা যতই ঘনিয়ে আসছে, ততই নতুন করে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্য অঞ্চলে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...