Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
3:05 pm

লিংক কপি করা হয়েছে!

ইরানে বড় হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র, আলোচনায় নতুন উত্তেজনা

ইরানে বড় হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র, আলোচনায় নতুন উত্তেজনা

সংগৃহীত ছবি

ইরান ইস্যুতে উত্তেজনা আরও বাড়তে পারে বলে নতুন ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক কমান্ড পর্যায়ে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান, এমনকি ‘শক্তিশালী হামলা’র একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইতোমধ্যে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী হামলার একটি পরিকল্পনা তৈরি করেছেন। এ বিষয়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত ব্রিফিং করবেন।

প্রস্তাবিত পরিকল্পনায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার বিষয়ও রয়েছে। এর মাধ্যমে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক অচলাবস্থা কাটানোর চেষ্টা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিকল্প পরিকল্পনা হিসেবে হরমুজ প্রণালির কিছু অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। এতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার পাশাপাশি প্রয়োজন হলে স্থলবাহিনী ব্যবহারের কথাও উঠে এসেছে।

বর্তমানে ইরানের ওপর নৌ অবরোধকে প্রধান চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছে ওয়াশিংটন। তবে আলোচনায় অগ্রগতি না হলে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও যুক্তরাষ্ট্র গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...