Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
বাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বানবাণিজ্যিক জাহাজ চলাচলে নীতিমালা বদল, বার্তা ইরানেরযুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কিমের, পারমাণবিক শক্তি ধরে রাখাই সঠিকচাকরির বয়সসীমা ৩৫ করার বিষয়ে প্রস্তাব উঠলফরিদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত আটকচট্টগ্রামে তেলের ঘাটতি, চাহিদার অর্ধেকই মিলছে জাহাজেরাজধানীতে সমাধি প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়জ্বালানি মজুদে কড়াকড়ি, কৃত্রিম সংকট না তৈরির আহ্বান

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 25 March, 2026,
10:10 am

লিংক কপি করা হয়েছে!

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে গোপন ১৫ দফা পরিকল্পনা ওয়াশিংটনের

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে গোপন ১৫ দফা পরিকল্পনা ওয়াশিংটনের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাধিক সূত্রের বরাতে বিষয়টি সামনে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পৌঁছানো হয়েছে। এর আগে ইসলামাবাদ দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছিল।

ইসরায়েলি একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রস্তাবের গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং এটিকে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে নিশ্চিত করা।

এর বিপরীতে ইরানের জন্য বড় ধরনের প্রণোদনার কথাও উল্লেখ করা হয়েছে। দাবি করা হচ্ছে, প্রস্তাবগুলো গ্রহণ করা হলে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করবে ওয়াশিংটন।

তবে পুরো প্রস্তাবের আনুষ্ঠানিক কোনো নথি এখনো প্রকাশ হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিষয়টির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...