Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 April, 2026,
11:28 am

লিংক কপি করা হয়েছে!

বিমানে শহীদ শিশুদের ছবি: পাকিস্তানে যাওয়ার পথে ইরানের স্পিকারের বড় বার্তা

ইরান স্পিকারের ফ্লাইটে নিহত শিশুদের ছবি ভাইরাল

সংগৃহীত ছবি

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অংশ নিতে যাওয়ার পথে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বিমানের ভেতরের একটি ছবি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ছবিতে দেখা যায়, বিমানের ফাঁকা আসনগুলোতে মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি এবং তাদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর দিন ওই হামলায় মার্কিন ইসরায়েলি জোটের অভিযানে বহু শিশু প্রাণ হারায়।

গালিবাফ পরে এক্স (টুইটার) এ ছবিটি শেয়ার করে লেখেন, “এই ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব১৬৮।” এটি মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে নিহত শিশু ও কর্মীদের প্রতি তার শ্রদ্ধা জানানোর প্রতীকী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখিত হামলায় কমপক্ষে ১৬৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন বলে জানা যায়। ঘটনাটি এখন ইরানের কূটনৈতিক বার্তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

যুদ্ধবিরতির অনিশ্চয়তা, সামরিক উত্তেজনা এবং জটিল কূটনৈতিক পরিস্থিতির মধ্যেই এ আলোচনা শুরু হয়েছে। গালিবাফের এই পদক্ষেপকে আলোচনার আগে একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...